• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে মাদকসেবনের দায়ে দুই জন আটক: ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবিকে আটক করে কারাদণ্ড প্রদান করেছে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

শনিবার (২৮ জুন) দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরবর্তীতে নিজেদের অপরাধ স্বীকার করায় আটককৃত আসামি পৌর সদরের বালুচর মহল্লার মৃত মোজাফফর হোসেনের ছেলে মাহাতাব হোসেন (৬০) ও ছোট শালিখা গ্রামের শাজাহান আলীর ছেলে শাহাবুল আলম কে ১৫ দিনের কারাদণ্ড এবং দু'জনকে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অভিযানের বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, মাদক সেবন করার অপরাধে দুই জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ সময় জব্দকৃত নেশা জাতীয় দ্রব্য মাটিতে ফেলে ধ্বংস করে দেওয়া হয়। কারাদণ্ড ও অর্থদন্ড শেষে পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo