ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় চারটি গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২)। সে ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। তাঁকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে পাকা টয়লেটের ছাদ থেকে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।
জানা গেছে, ফয়সাল মিয়া তার নিজ বাড়িতে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গাঁজার গাছসহ আটক করে। উদ্ধার হওয়া ৪টি গাঁজার গাছের বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)