• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামী উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র সাজিম (২৩), এসআই ওয়াজেদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মারামারি মামলার এজাহার নামীয় আসামীকে বাড়ি থেকে জাটিয়া ইউনিয়নের ইসলামপুর এওয়াজ নগর গ্রামের মৃত শ্রীনাথ চন্দ্র দাসের পুত্র অভিনাশ চন্দ্র দাস (৫৭), অভিনাশ চন্দ্র দাসের পুত্র বিশ্বজিত চন্দ্র দাস (২৮), এবং এসআই ওমর ফারুক রাজু ও এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামী পৌরসভার দত্তপাড়া গ্রামের গণি মিয়ার পুত্র মতিউর রহমান (৫৫), পশুরাম চৌহানের পুত্র সুমন চৌহান (২৮) গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo