• অপরাধ ও দুর্নীতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ ঘন্টার ব্যবধানে নারায়ণগঞ্জে দুই খুন

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ ঘন্টার ব্যবধানে বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের হাফিজিবাগ এলাকায় শনিবার রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষের চূড়ান্ত রূপ নেয় শুক্র ও শনিবার।

জানা গেছে, বন্দর রেললাইন অটোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা গ্রুপের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার (২০ জুন) সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পরদিন শনিবার রাতে ফের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হান্নান গ্রুপের লোকজন কাওসার আশা গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল বের করে। ঘটনার চার ঘণ্টা পর পাল্টা প্রতিশোধ হিসেবে কাওসার আশা গ্রুপের লোকজন হান্নান গ্রুপের সমর্থক মেহেদীকে (৪০) গণপিটুনিতে হত্যা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo