• অপরাধ ও দুর্নীতি

রুপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ‘ছাড়িয়ে নিতে’ এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১০ জুন) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুন রূপঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

এদিকে, এলাকাবাসী ওই ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগ নেতা খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিল। মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু আটকের খবর জানতে পেরে খোকাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণ করেন। এতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় বাবু। এ ঘটনায় রাতে নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, এ ঘটনায় গতকালই স্থানীয়রা ছাত্রলীগ নেতা খোকাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাতেই নিহতের ভাই হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এখন মামলাটি পরিবর্তন হয়ে হত্যা মামলা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo