• জাতীয়

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি: একজনের লাশ উদ্ধার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা ঘাটে আসার পথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় ৩০ জনকে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৮ জন।

শনিবার (৩১ মে) দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে ভাসানচর-জনতা বাজার ঘাট সংলগ্ন করিম বাজারের কাছাকাছি মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

একাধিক সূত্র জানায়, সকালে হাতিয়ার জনতা ঘাট থেকে মালামাল নিয়ে জাহাঙ্গীর মাঝির একটি ট্রলার ভাসানচর যায়। দুপুরে সেটি ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে পুনরায় জনতার ঘাট আসছিল। পথে ভাসানচর ও জনতার বাজার ঘাটের মাঝামাঝিতে বাতাসের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক আশপাশের মাছ ধরা ট্রলারের মাঝি ও জেলেরা ডুবে যাওয়া ট্রালারের ৩১ জনকে জীবিত উদ্ধার করে। এর মধ্যে একজন মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে ৮ জন।

সূত্র জানায়, ট্রলারে ২২ জন সাধারণ যাত্রী ছাড়াও ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ সদস্য, ৪ জন আনসার সদস্য ও ওই ট্রলারের মাঝিসহ তাদের ৪ জন লোক ছিল।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনতার ঘাটের পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে এ পর্যন্ত জীবিত ৩০, একজনের মরদেহ উদ্ধার করে। এখনও পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। জীবিত উদ্ধার ব্যক্তিদের সন্ধ্যা ৬টার দিকে জনতার ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধারকৃতদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo