• লিড নিউজ
  • জাতীয়

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তার কোন ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা, দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রধান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo