• অপরাধ ও দুর্নীতি

কিশোরগঞ্জে ছাত্র হত্যা মামলায় তিন জনের ফাঁসি

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দেহব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বিরোধে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদন্ডের সাজা দিয়েছে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কিশোরগঞ্জের ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন। প্রদত্ত সাজা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মো. কাইয়ুম সরকারের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম ওরফে শিউলী (২৫),  

একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে শোভা প্রকাশ মেঘলা (২০) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত সাহিল উদ্দিন এর ছেলে মো. সুমন (২২) ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শফিউজ্জমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০০৮ সালের (০৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামীরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্রের উপুর্যপরি আঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শামসউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসমীদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এসআই আব্দুল আজিজ ২০০৮ সালের ৩০ মে মোঃ সুমন মিয়া, সেলিনা বেগম, শোভা প্রকাশ ও মহরম আলী এ চারজনকে আসামী করে অভিযোগ পত্র প্রদান করেন।

স্বীকারোক্তিতে তারা জানান সেলিনা বেগম ও শোভা প্রকাশ দেহ ব্যবসায় জড়িত ছিল। নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলী তাদের অনৈতিক কাজে বাধা দিত সেলিনা বেগম ও শোভা প্রকাশ তার ও মহরম আলীর শরনাপন্ন হয়। এর জের ধরে (০৬ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে হাজী আসমত কলেজের ভিতর আটকে মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদকে ধারালো অস্ত্রের উপুর্যপরি কুপিয়ে গুরুতর আহত করে। এর ফলে হাসপাতালে নেয়ার পূর্বেই মোহাম্মদ আলীর মৃত্যু হয় এবং গুরুতর আহত মুরাদকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শফিউল জামান ভূঁইয়া।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo