ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি।
তবে দুদক সূত্র জানা গেছ, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেয়ার জন্য তাকে তলব করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুদক। গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...
নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

মন্তব্য (০)