• কূটনৈতিক সংবাদ

মোদির ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতের জনগণঃ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক যুগ শেষের দিকে—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

গতকাল মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মোদির ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতের জনগণ। তার দিন গণনা শুরু হয়ে গেছে।’

আসিফ জানান, কাশ্মীরের পুলওয়ামা ও পাহেলগামের মতো হামলার ঘটনার তদন্ত নিয়ে পাকিস্তান বারবার আহ্বান জানালেও ভারত সবসময় তা এড়িয়ে গেছে।

‘আমরা বহুবার বলেছি—পুলওয়ামা, পাহেলগামসহ অবৈধভাবে ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে যেসব হামলা হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে,’ বলেন তিনি।

তিনি মোদির সাম্প্রতিক জাতীয় ভাষণ সম্পর্কে বলেন, ‘তিনি সমস্যাটিকে ছোট করে দেখাতে চেয়েছেন, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে তা দ্রুত মীমাংসা সম্ভব নয়।’ 

পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে এসেছে, কিন্তু বিশ্বমঞ্চে আমাদের এই আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা এখনও সন্ত্রাসবাদের শিকার।’

আসিফ অভিযোগ করে বলেন, ‘ভারত শুধু পাকিস্তানে নয়, কানাডা ও যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসে মদদ দিচ্ছে। আসলে, ভারত এখন একটি বৈশ্বিক সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।’

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo