• অর্থনীতি

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন আলু

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি করা হয়েছে ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু।মঙ্গলবার (১৩ মে) আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টার প্রাইজ, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান এগ্রো ফার্ম। আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মে. টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফতানিকারক প্রতিষ্ঠানগুলো আলুগুলো সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo