ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালের একই সময়ে রপ্তানি ছিল ৪৬৩ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার, আর প্রবৃদ্ধির হার ২৯ শতাংশ।
ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সবশেষ হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে থাকা চীন রপ্তানি করে ৬৬৭ কোটি ডলার। দেশটির প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ। রপ্তানিকারক দেশের তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধি। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে নেমেছে ২৩৬ কোটি ডলারে। তিন মাসে বিশ্ববাজার থেকে ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো। যেখানে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।
নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...
নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...
নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

মন্তব্য (০)