• রাজনীতি

আওয়ামী লীগ কচু পাতার পানি না : কাদের সিদ্দিকী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে কচু পাতার পানির মতো ভাবা ভুল উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এ দল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হলেও এর ভিত্তি গড়েছেন মওলানা ভাসানী এবং লালন-পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতা এই দলই এনেছে, কাজেই দল নিষিদ্ধ করার রায় দেওয়ার অধিকার কেবল জনগণেরই রয়েছে।

রোববার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কোনো দলকে শুধু নিষিদ্ধ ঘোষণায় সেটা নিষিদ্ধ হয়ে যায় না। দল টিকে থাকার নির্ভরযোগ্য মানদণ্ড হচ্ছে জনগণের সমর্থন। জনগণ মুখ ফিরিয়ে নিলে দল চলবে না, আর যদি সমর্থন থাকে, কেউ চাইলেও দলকে থামাতে পারবে না।”

আওয়ামী লীগের ভুল ও অন্যায় কাজের বিচার প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “দোষীরা যদি আইন অনুযায়ী দোষী প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ বা ব্যক্তি সিদ্ধান্ত নিলেই সেটা চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক নয়।”

আলোচনায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo