• লিড নিউজ
  • রাজনীতি

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যা বললেন তামিম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। নগরীর পলোগ্রাউন্ড মাঠে শনিবার (১০ মে) বিকেল তিনটা থেকে শুরু হয় এ আয়োজন। সমাবেশে এরইমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিউজ ডেস্কঃ সমাবেশে তামিম বলেন, চট্টগ্রাম থেকে খেলোয়াড় পাচ্ছি না, এই উত্তর আসলে সবাইকে দিতে হবে। আজ থেকে ১০ কিংবা ২০ বছর আগে, অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো। আশা করছি, আমরা আবারো ওই জায়গাটা ফেরত পাবো।

ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে চট্টগ্রাম থেকে আরও খেলোয়াড় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম।

সমাবেশে জনতার ভালবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম। বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম। পরে দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্টে রিংও পরানো হয়। পরে দেশে-বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে এখন বেশ সুস্থ আছেন তামিম।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo