• লিড নিউজ
  • জাতীয়

মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ  হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত অবস্থায় মাঝপথে থেমে গেছে ট্রেন। আজ শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী। এদিন বেলা ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। 

এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে।

কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়।

তিনি আরও বলেন, এতে প্রায় ৫০ মিনিট বিলম্ব হয়। বিকল হওয়া ইঞ্জিনটি লাকসাম জংশনের দিকে নেয়া হয়।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo