প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতা মামলায় মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারিপাড়া একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গোগন সংবাদের ভিত্তিতে শহরের কাচারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়েছে। তার নামে তিনটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামন ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকের নির্বাচন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)