ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দেশে তৈরি এল.জি.(বন্দুক) এবং ২ টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব -১০।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের স্বপন মোড়লের বসত বাড়ির পাশে কলা বাগান হতে পরিত্যক্ত অবস্থায় এই গুলো উদ্ধার করা হয়।
বিকেলে ফরিদপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী এল.জি (বন্দুক) এবং শর্টগানের দুই রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)