ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: প্রাইভেটকারে করে নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল বহন করে গন্তব্যে নিয়ে যাচ্ছিল মাদক কারবারিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। বিজিবির ২৯ ব্যাটালিয়ের টহল দলের হাতে ধরা পড়তে হয়েছে তাদের। আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ওই অভিযান চলে বিরামপুরে।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের বিরামপুরের কাটলা বিশেষ ক্যাম্পের টহল দলের সদস্যরা। সকালে একটি প্রাইভেট কার তল্লাসি করে। এসময় ২৫ বোতল ফেন্সিডিল সিরাপসহসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে তারা। ফেনসিডিলের সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের সারোয়ার হোসেন (২৮) মুন্না মিয়া (২২) এবং বিরামপুর উপজেলার উত্তর কাটলার বুলবুল হোসেনকে (৩৮) আটক করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার একটি মোটর সাইকেল এবং ৫টি মোবাইল ফোন জব্দ করেছে তারা। এব্যাপারে আটকৃতদেরসহ জব্দ মালামাল বিরামপুর থানায় হস্তান্তরসহ মামলা করেছে বিজিবি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)