• অপরাধ ও দুর্নীতি

শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। 

আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে পাকা রাস্তার উপর দুই যুবক তাকে গতিরোধ করে। এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo