• অপরাধ ও দুর্নীতি

প‌হেলা বৈশা‌খে মো‌টিফ বানা‌নো চিত্র শিল্পীর মা‌নিকগ‌ঞ্জের বা‌ড়ি‌তে দুর্বৃত্ত‌দের আগুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মা‌নিকগ‌ঞ্জের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার রাতে এ শিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়।

আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতেই ছিল। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাদৃশ্য মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছে, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

চিত্রশিল্পী মানবেন্দ্র বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। দুই থেকে তিনদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশে করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সে। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানায় মানবেন্দ্র।

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ছিল আধাপাকা টিনের ঘর। সেখানো মানবেন্দ্রের শিল্প কর্মের যাবতীয় সরঞ্জামাদি ছিল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উ‌ল্লেখ‌্য, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo