• লিড নিউজ
  • জাতীয়

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় সোমবার দিবাগত  রাত  ৩টার দিকে  সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।

জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজবোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট- ১২- ৪৬৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চালক হলেন মোঃ ইদ্রিস (২৭), পিতা মোঃ সাহেব আলী, গ্রাম হাবাসপুর, কেশবপুর, যশোর। হেলপার মোঃ ফয়সাল খান (২৫), পিতা মশিয়ার খান, গ্রাম মধ্যপুল, কেশবপুর, যশোর।

করিমপুর হাইওয়ে থানার টি এস আই মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে স্বাভাবিক করা হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo