• আন্তর্জাতিক

ইসরাইলে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে।যে অভিযানে ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরাইলি দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিবৃতিতে বলা হয়, এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক, যার নাম ‘প্যালেস্টাইন-২ ’। এটি আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরাইলি বিমানঘাঁটি লক্ষ্যে আঘাত হানে।

আর দ্বিতীয়টি ছিল ‘জুলফিকার’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়।

এছাড়াও দখলকৃত আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যা সফলভাবে ধ্বংস করা হয়েছে।

ইয়াহিয়া সারি দাবি করে বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।’

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই হামলা ও সাইরেন বাজার খবর দিলেও দেশটির কর্তৃপক্ষ এ হামলার নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo