• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজার একটি প্রধান হাসপাতালের ক্ষেপণাস্ত্র হামলা!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।  এতেখবর আরব নিউজের। 

রোববারের (১৩ এপ্রিল) এই ইসরাইলি হামলার পর আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা রোগীদের ভবন থেকে সরিয়ে নেন। 

বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরাইল এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

 সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে,  কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন।  তবে ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। 

এক বিবৃতিতে তারা বলেছে, ইসরাইল ‘গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে। ’

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় শত শত মানুষ নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা এর জন্য ইসরাইলি বিমান হামলাকে দায়ী করেছিলেন। 

তবে সে সময় ইসরাইল দাবি করেছিল, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে। 

তবে গোষ্ঠীটি এই দাবি অস্বীকার করেছে।

মন্তব্য (০)





image

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : শনিবার মার্কিন সেনাবাহিনী ইরানের উপকূলীয় রাডার...

image

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ম...

image

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে সময় লাগবে ব...

image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

  • company_logo