• লিড নিউজ
  • জাতীয়

ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশুসহ নিহত সাত, আহত তিরিশের উপরে

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

 ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর -বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার জোয়াইড়  এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, এ দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে। 
 প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার জোয়ার সদ্দার, ইমান সদ্দার, ও দিপা, সদর উপজেলার চাঁদপুরের ভারতী সরকার এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের পুত্র আজিবর। 

স্থানীয়রা জানায়, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস  ফারিয়া পরিবহন নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে খাদের মধ্যে  উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়। 

তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন।  হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, গাড়িটি দ্রুত গতির ছিল একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo