• সমগ্র বাংলা

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ভাঙচুর, আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বটতলা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে চালানো এই হামলায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। হামলার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস, টিফিন বিল বৃদ্ধি, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ ৯ দফা দাবিতে রোববার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন।

ঘটনার একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজিত শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে ওই যুবদল নেতার মুদি দোকানেও ভাঙচুর ও লুটপাট চালান।

এক শ্রমিক জানান, ‘আমরা গত দুই দিন ধরে আমাদের ৯ দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু আজ সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে, এতে আমাদের অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।’

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা কারখানা মালিকের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে শ্রমিকদের ওপর কোনো হামলা চালাইনি।’

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম জানান, ‘কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

মন্তব্য (০)





image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

১

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

image

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজ...

২

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo