• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ সারা দেশে আজ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকাসহ সারা দেশে আজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কাও রয়েছে। এছাড়াও কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পযর্ন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এছাড়া সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমেরও শঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়া গবেষক পলাশ।

 

মন্তব্য (১)





image
image

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্...

১

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির ...

image

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

২

‎নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের প...

image

যেভাবে গ্রেফতার হলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

৩

‎নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ স...

image

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

‎নিউজ ডেস্ক: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ...

image

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

৫

‎নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্...

  • company_logo