ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগনের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুর শহরে মহড়া দিয়েছে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা। বুধবার (১৯ মার্চ) বিকালে কোতয়ালী থানার ওসির নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া বের করা হয়।
কোতয়ালী থানা থেকে বের হয়ে টেপাখোলা গিয়ে সেখান থেকে পুনরায় বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় মহড়া।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, শহরে বসবাস কারী ও বাইরে থেকে যারা শহরে ঈদের মার্কেট করতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া দেওয়া হয়। যাতে করে শহরবাসী নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। এছাড়া অপরাধীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ।ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকাবে বলেও জানান।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)