• লিড নিউজ
  • জাতীয়

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নামাশুলাই এলাকায় মাওনা-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিয়াকৈর থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে নামাশুলাই এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, এক অজ্ঞাতপরিচয় নারী ও এক বৃদ্ধ প্রাণ হারান। গুরুতর আহত হন আরও একজন যাত্রী।

আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যান।

মন্তব্য (১)





image
image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo