প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলারব লাহুড়িয়া দীননাথপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮ ) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পান্নু ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশুটি বরই কুড়াতে এলে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)