ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে ১৪টি মামলার আসামি রাসেল মন্ডল (৩০) কে এবার জাল টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এসময় রাসেলের কাছে ৫০০ টাকার মূল্যের ৪৮৮টি জাল নোট পাওয়া যায় যা মোট ২ লাখ ৪৪ হাজার টাকা।
গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, 'ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে তারা কাজ করছেন।' তিনি আরও বলেন, 'এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে প্রায় ১৪টির মামলা রয়েছে।'
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

মন্তব্য (০)