• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(৭ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম খরখরিয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মনসুর আলী, জয়দুলের ছেলে নয়ন মিয়া, জয়দুল ইসলামের ছেলে হোসেন আলী, জয়দুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম, বেকরম উদ্দিনের ছেলে জয়দুল ইসলাম ও মনসুর আলীর স্ত্রী আজিফা বেগম।

শনিবার(৮ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo