• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ১

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। 

সোমবার (৩ মার্চ) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে একইদিন বিকেল ৫টার দিকে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে। 

গত (১ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার  রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত  রয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo