• লিড নিউজ
  • জাতীয়

তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। তারপর থেকেই এ পদে মাহফুজ আলমের নাম আলোচিত হচ্ছিল। 

প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমের দপ্তর বণ্টন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

পদত্যাগী নাহিদ ইসলামের অধীনে থাকা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন হলেও আরেক মন্ত্রণালয়, অর্থাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক।  

৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। যদিও এতদিন তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo