• রাজনীতি

ফরিদপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামানকে (৬৯) গ্রেপ্তার করা হয়েছে। তিনি এলাকায় কুয়েতি আকরাম নামে পরিচিত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাঁকে ফরিদপুর কারাগারে পাঠানোর ব্যবস্থা নিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

এর আগে, রোববার গভীররাতে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুয়েতি আকরাম উপজেলার কুচিয়াগ্রাম এলাকার বাসিন্দা। তিনি কুয়েতের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কর্মী, পৌর এলাকার বুড়াইচ পূর্বপাড়া এলাকার বাসিন্দা লাভলু সর্দারের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কুয়েতি আকরাম এজাহারভুক্ত আসামি। এই মামলায় আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়াসহ ১৭০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০২৪ সালের ১৩ আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাংচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ  গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo