• রাজনীতি

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে গণহারে পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটায় কুড়িগ্রাম জেলা-উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা ও উপজেলার বিভিন্ন পদধারী ৫০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্য বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে। তারই ফলশ্রুতিতে কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা নাই। আজ এই সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকা অবস্থায় যে সকল কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব আর আমাদের উপর বর্তাবে না।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo