• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ইটভাটার আগুন নিভালো প্রশাসন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

(১২ফেব্রুয়ারি) বুধবার অভিযানকালে সাতকানিয়া উপজেলার আওতাধীন মাদারবাড়ি, কেওচিয়াস্থ অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং (N.H.B) এর আগুন নিভিয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয় এবং লাইসেন্স ব‌্যতীত ব্রিকফিল্ড এর কোন কার্যক্রম ভবিষ‌্যতে চলমান রাখা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়। 

এছাড়াও অত্র উপজেলাধীন দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং (G.B.M) এর মালিকপক্ষ এবং ম‌্যানেজারকেও লাইসেন্স হালনাগাদকরণ ব‌্যতীত ইট ভাটার কোন কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এই সময় সাংবাদিক ও পাশ্ববর্তী স্থানীয় ব‌্যক্তিবর্গদের সম্মুখে আগামী ১ (এক) মাসের মধ‌্যে লাইসেন্স এর কাগজপত্র হালনাগাদ করার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাদের কার্যক্রম নিজেরা বন্ধ করবেন মর্মে অংগীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন আনসার সদস্যবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে জানান।

মন্তব্য (০)





image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৫

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

  • company_logo