• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার সকালে রৌমারী থানাধীন রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে রৌমারী যাদুরচর এলাকার মাদক কারবারি মোঃ সাইদুর রহমান (৪৫) কে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

মন্তব্য (০)





  • company_logo