• প্রশাসন

পঞ্চগড়ে অসহায় এবং দরিদ্রদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তর হিমালয় থেকে বয়ে আসা কনকনে বাতাস আর তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে করে ঠান্ডার পরিমাণ বেড়ে চলছে। তাই পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে অসহায় দরিদ্র এবং দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। 

সোমবার( ১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার প্রায়  ৩ শতাধিক কম্বল শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে আমি মনে করি। কোনো অসহায় দরিদ্র এবং দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য পঞ্চগড় জেলা পুলিশ শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এবং আমাদের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে সমাজের ধনী, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরও দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo