ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে আজ বিকালে পাসপোর্টে ভারতে যাচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ কালে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)