• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী থানাধীন কাঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ সুমন আহমেদ (২২)কে  ৯৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে। 

এবিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo