• প্রশাসন

সামনের নির্বাচনে আনসার ও ভিডিপি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে: আনসার ও ভিডিপি মহাপরিচালক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামনের জাতীয় নির্বাচনে আনসার বাহিনীকে নতুনভাবে দেখা যাবে।  

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আনসার বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেক সদস্যের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।  

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে আনসার বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সদস্যরা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।"  

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রত্যেককে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা, উদ্যম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।  

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানের অংশ হিসেবে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়, যা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo