• প্রশাসন

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত সুজনের পাশে বিজিবি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় আহত হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা পঞ্চগড়ের সুজন ইসলাম নামে এক যুবককে পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিক ভাবে সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। আহত সুজন পঞ্চগড় সদর উপজেলার ফুটকীমারী ডাঙ্গাবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের নিজ কার্যালয়ে সুজনের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। একই সময় শারিরিক ভাবে অসুস্থ্য থাকা সুজনের পরিবারের খোঁজ খবর নেন তিনি।

জানা যায় , গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় ধাক্কামারা এলাকায় গুরুত্বর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হয় সুজন। পরে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসা গ্রহণ করলে, চিকিৎসক টানা এক বছর ঔষুধ সেবনের নির্দেশন প্রদান করেন। একই সাথে ৬ মাস রেস্টের নির্দেশ প্রদান করা হয়। এ থেকে তার পরিবারটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যাটালিয়নের পক্ষ থেকে সুজনকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয়।

এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, বিজিবি হেডকোয়ার্টার্স এর নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আমরা আশা করি এই টাকা দিয়ে ছোট্র পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবে সে। অনুষ্ঠানে  পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo