ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের ছৈলাদী ও বাশাইর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাশাইর বাজারের ব্যবসায়ি উত্তম কুমার দত্ত (৪৫) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনে ছৈলাদী গ্রামের সেবুন নাহার নামের দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে ও বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ব্যবসায়ি উত্তম কুমার দত্তকে ২০ হাজার টাকা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় সেবুন নাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের দুই মামলায় ৫০ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে ইউএনও’র সিএ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...
নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

মন্তব্য (০)