• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় ১ কোটি ২৯ লক্ষ টাকার ভারতীয় বাজি জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে ১ কোটি ২৯ লক্ষ টাকার ভারতীয় বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০। সোমবার (২৬ ডিসেম্বর) কুমিল্লা পদুয়ার বাজার  বিশ্বরোড ফুট ওভার ব্রীজের নিচে  অভিযান করে বিজিবি একটি বিশেষ দল।  

বিজিবি সূত্রে জানাযায়, বিজিবি টহলদল কর্তৃক সর্বমোট ১,২৯,২২,৯৬০/- (এক কোটি ঊনত্রিশ লক্ষ বাইশ হাজার নয়শত ষাট) টাকা মূল্যের ৫,৭০,৬৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। 

আজ (২৮ ডিসেম্বর) সকালে  কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

মন্তব্য (০)





  • company_logo