• প্রশাসন

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজ,  জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদেরদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুুত ও কাজ করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo