প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।
পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)