• রাজনীতি

অহেতুক মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত- এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!

বিএনপির এই নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। 

মির্জা ফখরুল আরও বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo