ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ৩১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজিবপুর থানাধীন ধুলাউরি গ্রামের সুইসগেইট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চেংটাপাড়া এলাকার মাদক কারবারি মোঃ হানিফ মিয়া (২৮) ও একই এলাকার মোঃ রুকুনুজ্জামান (১৯)কে ৩১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)