• অপরাধ ও দুর্নীতি

ঘোড়াঘাটে যুবক আটক, গুলিভর্তি পিস্তল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গুলি ভর্তি পিস্তলসহ একজন যুবককে আটক করা হয়েছে।  ২৪ নভেম্বর রবিবার মধ্য রাতে মাছুয়াপাড়া গ্রামের নিজ বাড়ীতে অভিযানে জুয়েল রানা নামে একজনকে আটকের পর গাইবান্ধ্যার পলাশবাড়ী ভগ্নিপতির বাড়ীতে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

জুয়েল রানা ঘোড়াঘাটের ৪নং ওয়ার্ডের  মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে ছাত্রদলের একজন সদস্য। পেশায় মাছ কেনাবেচার ব্যবসায় জড়িত।

জানা গেছে,  গোপনসূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে প্রথমে জুয়েল রানাকে আটক করে যৌথ বাহিনীর সেনা সদস্যরা। পরে তার দেওয়া তথ্য নুযায়ী গাইবান্ধ্যার পলাশবাড়ীতে ভগ্নপতির বাড়ীতে অভিযান চালান তারা। এসময় ৭. ৬২ এমএম একটি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন এবং বিশেষ ধরনের ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহদদ পাশাপাশি অস্ত্রে উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন তারা।  গত ৫ আগষ্টের পরে কোন এক সময় সে অস্ত্রটি ক্রয় করেছিল। অস্ত্র বিক্রেতা চক্রে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টাসহ অস্ত্রের মালিককে চিহ্নিতের চেষ্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৫

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

  • company_logo