• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মতিলাল গৌড় নামের এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড় (৪৭) উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের পাট বাজার পুকুরপাড় এলাকার রামপ্রসাদ গৌড়ের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছে মজুত থাকা ১৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।   

অপরদিকে এসআই আমিনুল ইসলাম, কমল সরকার ও আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মানিক মিয়া (৪০), রশিদ মিয়া (৪৭) ও মোস্তাকিম মিয়া (৩৮)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কিশোর জিয়ারুল হত্যা মামলার দুই নং আসামি রাসেল মিয়াকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামি মতি লাল গৌড়কে ১৬ লিটার মদ ও ওয়ারেন্টভুক্ত ৩জনসহ রিমান্ড শেষে এক জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

১

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৫

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

  • company_logo